প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
জানুয়ারিতে সংসদে উঠছে সংবিধান সংশোধন বিল, এরপর গণভোট
ডেস্ক নিউজ ||
আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংশোধনীতে পরিবর্তন আসায় বিলটি পাসের পর রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোট আয়োজন করা হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন নিয়ে মতামত নেয় বিশেষ কমিটি। সেখানে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতীয় ঐক্যের ভিত্তিতে, কোনো ধরনের বিভেদ ছাড়াই সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।তিনি আরও বলেন, সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোট আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।এর আগে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখার কথা থাকলেও তারা কোনো নাম দেয়নি। পরে বিরোধী দল এই কমিটিও প্রত্যাখ্যান করে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম