প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম
ডেস্ক নিউজ ||
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারত্বের মতো কর্মকাণ্ডের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।সারজিস আলম তার পোস্টে দাবি করেন, চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারত্বসহ বিভিন্ন অনিয়ম বিএনপির টিকে থাকার ভিত্তি হয়ে আছে। এসব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেলে বিএনপি নামে কোনো দল থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম