প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
নীলফামারীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ডেস্ক নিউজ ||
নীলফামারীর কিশোরগঞ্জে নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে লাশটা উদ্ধার করা হয়। তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। আজকে সকালে স্থানীয়রা নদীর পানিতে তার লাশ ভাসতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তার পড়নে গামছা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম