প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে ঝোপ থেকে ২ এয়ারগান উদ্ধার
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। উপজেলার মাধবপুর ইউনিয়নের পাথরখোলা গ্রামের পেচারপুল সেতুর পাশের একটি ঝোপ থেকে এয়ারগান দুটি উদ্ধার করা হয়।র্যাব সূত্রে জানা যায়,গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২,শ্রীমঙ্গলের একটি দল জানতে পারে,পাথরখোলা এলাকায় এয়ারগান পড়ে থাকতে পারে। পরে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে র্যাবের দলটি ভানুগাছ চৌমহনা থেকে পাথরখোলাগামী সড়কের পেচারপুল সেতুর আশপাশে তল্লাশি চালায়।এ সময় সেতুর দক্ষিণ পাশে সড়কের পূর্ব দিকে ঝোপের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় র্যাবের তদন্ত কার্যক্রম চলছে।র্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা এয়ারগান দুটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।র্যাব আরও জানায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম