প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
মির্জা আব্বাস সংসদে যোগ দিলেন
ডেস্ক নিউজ ||
বিএনপির নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন জাতীয় সংসদে যোগ দিয়েছেন । হুইলচেয়ারে করে আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের পর সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাঁকে স্বাগত জানাই।’
স্পিকারের এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম