প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
এম.শাহীন আল আমীন , জেলা প্রতিনিধি ||
জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আমির হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান।
বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম