বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ, নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে আরব দলগুলো

ইসরায়েলের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন ডানপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে দেশটিতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে এখন বড় ভূমিকা রাখতে যাচ্ছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে মোট ১৯টি আসন। তাই তাদের সমর্থন ছাড়া নতুন সরকার গঠন করা কঠিন হয়ে পড়তে পারে।

নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেয়েছে। এতে দলটি পার্লামেন্টের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো অনেকটা পিছিয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু যদি এবার ক্ষমতা হারান, তাহলে তাকে বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে তার বিরুদ্ধে থাকা পুরোনো দুর্নীতির অভিযোগ। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা নিয়েও আনুষ্ঠানিক তদন্ত শুরু হতে পারে।

তবে আরব দলগুলো সরাসরি সরকারে যোগ না দিলেও বিরোধী জোটকে সমর্থন দিয়ে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়াতে পারে। বিশেষ করে পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এতে সংসদের কার্যক্রম ও আইন প্রণয়নের ক্ষেত্রেও তাদের প্রভাব বাড়বে।

এদিকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর দল লিকুদ পার্টি আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। এমনকি এ কাজে বিদেশি সহায়তা নেওয়া হয়ে থাকতে পারে বলেও দাবি করেছে তারা।

অন্যদিকে বিরোধীদের অভিযোগ, নির্বাচনে আরব দলগুলোর ভালো ফলাফল মেনে নিতে না পেরে তাদের জনগোষ্ঠীকে হেয় করে বক্তব্য দিচ্ছেন নেতানিয়াহু। নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতেই এমন প্রচার চালানো হচ্ছে বলে দাবি তাদের।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও শর্তসাপেক্ষে আরব দলগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি জানিয়েছেন, পার্লামেন্টের স্পিকার পরিবর্তনের বিষয়ে বিরোধী জোট তার দলের সঙ্গে আলোচনা করেছে। স্পিকার পদে বিরোধীদের প্রার্থীকে সমর্থন দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

সব মিলিয়ে ইসরায়েলের নতুন সরকার কারা গঠন করবে, তা এখন অনেকটাই নির্ভর করছে আরব নেতৃত্বাধীন দলগুলোর সিদ্ধান্তের ওপর। আর কোনো সমঝোতা না হলে আগামী বছরের শুরুতে দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ, নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে আরব দলগুলো

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream