সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিশ্বে শান্তি ফেরাতে আলোচনার বিকল্প নেই: জামায়াত আমির


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বে শান্তি ফেরাতে আলোচনার বিকল্প নেই: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তিসহ বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাত নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে শিক্ষা, তৈরি পোশাক শিল্প এবং মক্কা চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিশ্ব এখন অস্থির সময় পার করছে। কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য মঙ্গলজনক নয়। আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফিরিয়ে আনা প্রয়োজন।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে দেশটিতে যান শফিকুর রহমান।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


বিশ্বে শান্তি ফেরাতে আলোচনার বিকল্প নেই: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মক্কা চুক্তিসহ বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাত নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফরের বিভিন্ন বিষয় তুলে ধরেন জামায়াত আমির।

শফিকুর রহমান বলেন, তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম লক্ষ্য ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে শিক্ষা, তৈরি পোশাক শিল্প এবং মক্কা চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিশ্ব এখন অস্থির সময় পার করছে। কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য মঙ্গলজনক নয়। আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফিরিয়ে আনা প্রয়োজন।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে দেশটিতে যান শফিকুর রহমান।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream