সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশের ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিলো ট্রাম্প

বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু জটিল ও বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড় (শূন্য শুল্ক) সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ও সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের নীতিমালার আলোকে গৃহীত এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা মেটাতে সক্ষম এবং বিশেষ চিকিৎসা প্রযুক্তির আওতাভুক্ত পণ্যগুলো এই শূন্য শুল্ক সুবিধার অন্তর্ভুক্ত থাকবে:

বিরল বা দুর্লভ রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা (রক্তরস) থেকে উৎপাদিত উপাদান, বন্ধ্যত্বের চিকিৎসা সামগ্রী, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট।রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক (CBRN) হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী এবং নির্দিষ্ট কিছু প্রাণিচিকিৎসার পণ্য।

উল্লেখিত বিশেষায়িত পণ্যের কাঁচামাল ও প্রাসঙ্গিক উপাদানসমূহ শুল্কছাড় পাবে। পাশাপাশি সাধারণ জেনেরিক ওষুধ ও এর উপাদানগুলোকে সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই বিশেষ শুল্কের বাইরে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর তথ্যমতে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই সুবিধা পেতে দুটি মূল শর্ত নির্ধারণ করা হয়েছে—প্রথমত, দেশটির সঙ্গে কার্যকর বা প্রস্তাবিত বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি থাকতে হবে; এবং দ্বিতীয়ত, পণ্যগুলোকে যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য অবকাঠামোর জন্য অপরিহার্য হতে হবে।

বাংলাদেশের পাশাপাশি তালিকায় রয়েছে ভারত, যুক্তরাজ্য, জাপান, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, জর্ডান এবং উত্তর মেসিডোনিয়া। 

মার্কিন বাণিজ্য বিভাগ স্পষ্ট করেছে যে, নির্দিষ্ট এই বিষেশায়িত তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত সাধারণ বা প্রচলিত ওষুধের ওপর আগের নিয়মেই শতভাগ (১০০%) শুল্ক বহাল থাকবে—যদি না তা অন্য কোনো দ্বিপাক্ষিক বিশেষ চুক্তির যোগ্য হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ওষুধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিলো ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream