বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন ৩ লাখ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন ৩ লাখ

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসেরও কম সময়ে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, বর্তমান ভোটার তালিকাকেই আপাতত স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হবে। তবে নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে কমিশন প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে এ তালিকাকে সম্পূরক তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আচরণবিধির খসড়া রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অন্তর্ভুক্ত রয়েছে।

আইন সংশোধনের প্রস্তাব এখনো পাঠানো হয়নি জানিয়ে আখতার আহমেদ বলেন, সংশ্লিষ্ট নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও তথ্য দেন ইসি সচিব। তিনি জানান, রোববার থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দল বা প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন ৩ লাখ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসেরও কম সময়ে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, বর্তমান ভোটার তালিকাকেই আপাতত স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হবে। তবে নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে কমিশন প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে এ তালিকাকে সম্পূরক তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আচরণবিধির খসড়া রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি অন্তর্ভুক্ত রয়েছে।

আইন সংশোধনের প্রস্তাব এখনো পাঠানো হয়নি জানিয়ে আখতার আহমেদ বলেন, সংশ্লিষ্ট নথি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও তথ্য দেন ইসি সচিব। তিনি জানান, রোববার থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দল বা প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream