বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন গাজী নজরুল: শিশির মনির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন গাজী নজরুল: শিশির মনির

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেছেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকায় দল থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন।

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে কথা বলার সময় রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি এ বক্তব্য দেন।

শিশির মনিরের ভাষ্য, গাজী নজরুল ইসলাম বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে তার সংসদ সদস্য হিসেবে থাকা অবস্থানই প্রাসঙ্গিক।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে রূপ দিতে সরকারের অনুমোদিত নতুন খসড়া নিয়েও সমালোচনা করেছেন শিশির মনির। তার মতে, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, খসড়ায় গুমের ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের ওপর রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে থাকায় তদন্তের নিরপেক্ষতা এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে।

শিশির মনির মনে করেন, গুমের মতো গুরুতর অভিযোগের কার্যকর তদন্ত এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রস্তাবিত আইনে আরও শক্তিশালী ও স্বাধীন ব্যবস্থা থাকা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন গাজী নজরুল: শিশির মনির

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেছেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকায় দল থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন।

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে কথা বলার সময় রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনি এ বক্তব্য দেন।

শিশির মনিরের ভাষ্য, গাজী নজরুল ইসলাম বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে তার সংসদ সদস্য হিসেবে থাকা অবস্থানই প্রাসঙ্গিক।

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে রূপ দিতে সরকারের অনুমোদিত নতুন খসড়া নিয়েও সমালোচনা করেছেন শিশির মনির। তার মতে, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, খসড়ায় গুমের ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের ওপর রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে থাকায় তদন্তের নিরপেক্ষতা এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে।

শিশির মনির মনে করেন, গুমের মতো গুরুতর অভিযোগের কার্যকর তদন্ত এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে প্রস্তাবিত আইনে আরও শক্তিশালী ও স্বাধীন ব্যবস্থা থাকা প্রয়োজন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream