শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর জোটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। একই সঙ্গে জনগণের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে অলি আহমদের নাম ঘোষণা করা হয়। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জোটের নেতাকর্মীসহ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়; জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করাই গুরুত্বপূর্ণ। জোটের নেতারা সর্বসম্মতভাবে তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি নিজেকে পরীক্ষিত মনে করেন। তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় নিয়েই জোটের নেতারা তাকে বেছে নিয়েছেন বলে জানান অলি আহমদ।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের পাশাপাশি পুরো জাতির প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদের জন্য জোটের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই তারা মনোনয়ন দিয়েছেন। তার ভাষ্য, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন যোদ্ধা, অভিজ্ঞ রাজনীতিক এবং জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে অলি আহমদ এ দায়িত্বের জন্য উপযুক্ত।

মামুনুল হক আশা প্রকাশ করেন, ১১ দলের বাইরে থাকা দেশপ্রেমিক রাজনৈতিক নেতারাও অলি আহমদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করবেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতি সমর্থন জানাবেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই করা হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি প্রয়োজন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তও সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

এর আগে শনিবার জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন জোটের বৈঠকে অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream