বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

 দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব সাংগঠনিক ইউনিটের কমিটি পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগস্ট ও সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে দলীয় প্রার্থী ঘোষণার প্রস্তুতিও নিচ্ছে দলটি।

শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতাদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা ওই সভা শেষে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম এসব পরিকল্পনার কথা জানান।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটের কমিটি পুনর্গঠন করা হবে।

দলীয় কাঠামোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা আয়োজন করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও পরিকল্পনা ঘোষণা করেছে দলটি। চলতি আগস্ট মাসে আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে।

এরপর সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই এ কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি।

সারজিস আলম বলেন, এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ঘরে দলের একজন করে সদস্য থাকবে—এমন সাংগঠনিক লক্ষ্য নিয়েও কাজ করছে দলটি।

দলীয় সূত্র জানায়, ৭৬টি জেলা ও মহানগর ইউনিটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream