রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

খুরুশকুলে মন্দিরের সেবায়েত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

খুরুশকুলে মন্দিরের সেবায়েত হত্যা মামলার আসামি গ্রেপ্তার
খুরুশকুলে মন্দিরের সেবায়েত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে আলোচিত শ্রী শ্রী সর্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধু (নয়ন দাশ) হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহিম (এক পিচ্ছা) গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার খুরুশকুলের হামজার ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে শনিবার ৮ আগস্ট দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে কক্সবাজার জেলা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার সদর থানা পুলিশ সূত্র জানায়, নয়ন নিখোঁজ হওয়ার পর এবং পরবর্তী সময়ে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হামজার ডেইল এলাকায় আত্মগোপনে থাকা রহিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি খুরুশকুলের শিব কালী মন্দির প্রাঙ্গণ থেকে সেবায়েত নয়নকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিন দিন পর, ২২ এপ্রিল পূর্ব হামজার ডেইল এলাকার গভীর পাহাড়ি জঙ্গল থেকে স্থানীয়রা তার অর্ধদগ্ধ ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

খুরুশকুলে মন্দিরের সেবায়েত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে আলোচিত শ্রী শ্রী সর্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধু (নয়ন দাশ) হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহিম (এক পিচ্ছা) গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার খুরুশকুলের হামজার ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে শনিবার ৮ আগস্ট দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে কক্সবাজার জেলা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার সদর থানা পুলিশ সূত্র জানায়, নয়ন নিখোঁজ হওয়ার পর এবং পরবর্তী সময়ে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হামজার ডেইল এলাকায় আত্মগোপনে থাকা রহিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি খুরুশকুলের শিব কালী মন্দির প্রাঙ্গণ থেকে সেবায়েত নয়নকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিন দিন পর, ২২ এপ্রিল পূর্ব হামজার ডেইল এলাকার গভীর পাহাড়ি জঙ্গল থেকে স্থানীয়রা তার অর্ধদগ্ধ ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream