বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল অলি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল অলি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান জানান, জোটের নেতাদের সম্মতির ভিত্তিতে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নেয় দলটি।

রোববারের বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থিতা নিয়ে কয়েক দিনের জল্পনার অবসান হলো। এর আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং কর্নেল অলি আহমদের নাম আলোচনায় ছিল।

এখন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল অলি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান জানান, জোটের নেতাদের সম্মতির ভিত্তিতে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নেয় দলটি।

রোববারের বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থিতা নিয়ে কয়েক দিনের জল্পনার অবসান হলো। এর আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং কর্নেল অলি আহমদের নাম আলোচনায় ছিল।

এখন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream