রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সময় স্লোগান দিতে দিতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ভাষণ দিতে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এ সময় তারা ‘কিলার চুপ্পু, বয়কট বয়কট’, ‘গ্রেট আউট’, ‘কিলার চুপ্পু গ্রেট আউট’ এবং ‘স্বৈরাচারের দোসররা হুঁশিয়ার সাবধান’—এ ধরনের স্লোগান দেন।
রাষ্ট্রপতি ভাষণ শুরু করার আগেই বিরোধীদলীয় সদস্যরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
তবে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এ সময় তারা বলেন, “আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে না।
ওয়াকআউটের সময় জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।

