Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডভাঙন রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

Bangla FMbyBangla FM
১:৩৩ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমান্তবর্তী হদুয়া লঞ্চঘাট, ইসলামাবাদসহ নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় ইউএনও’র নেতৃত্বে ইঞ্জিনচালিত নৌকায় নদীপথে এসব এলাকা পরিদর্শনে যান কর্মকর্তারা। তারা ভাঙনের ঝুঁকিতে থাকা অঞ্চল ঘুরে দেখেন এবং নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বসতবাড়ি ও ফসলি জমি হারানো ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান, রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভাঙন পরিস্থিতি সরেজমিনে দেখে ইউএনও মো. নজরুল ইসলাম জানান, নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়, সম্ভাব্য দ্রুত সময়ে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে চলমান এই ভাঙনের ফলে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও বেরিবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই এই এলাকাতেই পার্শ্ববর্তী দুই ইউনিয়নের বাসিন্দারা নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন। স্থানীয়দের অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সামনে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ
  • সিলেট বিভাগের ১৯টি আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি ১টিতে খেলাফত মজলিস
  • শরীয়তপুর-১ তিন আসনেই ধানের শীষের জয়
  • বরগুনা দুই আসনে হাত পাখা, ধানের শীষ জয়ী।
  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ঘাঁটি জামায়াতের দখলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম