Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই অপরাধীদের তালিকা প্রকাশ ও বিচার করুন: নতুনধারার আহ্বান

Bangla FMbyBangla FM
৪:৫৫ pm ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী দেশব্যাপী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অনতিবিলম্বে জুলাই মাসে অপরাধী ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ এবং বিচার কার্যক্রম শুরু করতে হবে।”

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নতুনধারার প্রেসিডিয়াম সদস্য গাজী মনছুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মণ্ডলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মোমিন মেহেদী বলেন, “গত ১১ মাসে দেশে স্বৈরাচার ফিরেছে আমলা-উপদেষ্টা ও শিক্ষার্থী-ব্যবসায়ী সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতায়। একের পর এক ভুল সিদ্ধান্তে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ছাত্রবান্ধব নয়, বরং দুর্নীতিবান্ধব সরকারে পরিণত হয়েছে। জুলাই যোদ্ধাদের নাম প্রকাশ করা হলেও, জুলাই অপরাধীদের তালিকা প্রকাশে সরকার ব্যর্থ। ফ্যাসিবাদ ও লাম্পট্য সর্বত্র ছড়িয়ে পড়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “সরকারের একাংশ প্রবাসী ইউটিউবারদের দ্বারা প্রভাবিত হয়ে সহিংসতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে লিপ্ত। অন্য অংশটি আবার ‘বিপ্লবী সরকার’ গঠনের কথা বলছে—যা সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা।”

তিনি আরও বলেন, “নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠার শুরু থেকেই স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। ২০২৪ সালের ২৮ জুন দুর্নীতি বিরোধী সমাবেশে পুলিশী বাধা ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তার প্রমাণ। ভবিষ্যতেও ছাত্র-যুব ও জনতার সঙ্গে নিয়ে আন্দোলনে থাকবে নতুনধারা।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে নতুনধারা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে সোচ্চার রয়েছে এবং আগামী দিনগুলোতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম