Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, পুলিশ সদস্য আহত

Bangla FMbyBangla FM
৩:১২ pm ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি, আতাউর রহমান কাওছার:

ওসমানীনগরের কুরুয়া বাজারে গত রোববার ভোরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় আল খালেক ফটিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আল খালেক ফটিক উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ইলাশপুর জামে মসজিদ সংলগ্ন মহাসড়কে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন ১২-০০৫৪) উল্টে গেলে থানা পুলিশের টহল দল সেখানে পৌঁছে গাড়ির চালক ও মালামাল উদ্ধারে ব্যস্ত ছিলেন। সেই সময় ঢাকা থেকে ছেড়ে আসা তায়েফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৫-৮৯৯৫) উল্টে যাওয়া পিকআপ ভ্যানটিকে চাপা দিলে পুলিশ কনস্টেবল ফারুক আহমদ আহত হন।

পরবর্তীতে থানা পুলিশ ওই বাসটিকে আটক করে এবং আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, কুরুয়া বাজারের এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হবে।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম