Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের গম আমদানির অভিযোগে বাংলাদেশকে ইউক্রেনের সতর্কতা

Bangla FMbyBangla FM
১:০৭ pm ২৭, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশ আমদানি করছে—এমন অভিযোগ করেছে ইউক্রেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বাংলাদেশ বিষয়টি বন্ধ না করায় ইউক্রেন এবার বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে নিষেধাজ্ঞার আহ্বান জানাতে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের ভারতস্থ রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই তারা ইইউকে বিষয়টি উত্থাপন করবেন।

রাষ্ট্রদূত বলেন,
“রাশিয়ার কিছু কোম্পানি অধিকৃত ইউক্রেনীয় এলাকা থেকে গম সংগ্রহ করে তা রাশিয়ার গমের সঙ্গে মিশিয়ে রপ্তানি করছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আমাদের গোয়েন্দা তথ্য ও তদন্ত প্রতিবেদন ইইউর কাছে তুলে ধরা হবে।”

রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী, চলতি বছর ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে। এসব চিঠিতে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত ১.৫ লাখ টনেরও বেশি চুরি করা গম গ্রহণ না করার অনুরোধ করা হয়।

২০১৪ সাল থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষি ভূমি রাশিয়ার নিয়ন্ত্রণে আসার পর থেকেই গম চুরির অভিযোগ উঠেছে। ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর এ অভিযোগ আরও তীব্র হয়েছে। তবে রাশিয়া দাবি করে ওই অঞ্চল তাদের অংশ এবং তারা বৈধভাবেই গম রপ্তানি করছে।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন,
“বাংলাদেশ কখনোই চুরি করা গম আমদানি করে না। রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে কোনো গম আমদানি করা হয়নি।”
তবে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম