উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেট মহানগরীর বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
রবিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা এবং দোয়ার মাধ্যমে নতুন ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে পুলিশ কমিশনার বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্ম ও বিশ্রাম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উদ্বোধন শেষে তিনি কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট পরিদর্শন করেন।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ট্রাফিক বিভাগের সদস্যরা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

