Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

Bangla FMbyBangla FM
৪:৩২ am ৩১, মে ২০২৫
in অপরাধ
A A
0

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ সেনা অভিযানে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি-এর নির্দেশনায় ওয়্যারেন্ট অফিসার শাহা আলীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন পাড়া ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. মো. শাহিন (২৩), পিতা মৃত কামাল হোসেন
২. রফিকুল ইসলাম (২৭), পিতা মো. সুরুজ মিয়া
৩. মো. শাহজাহান (২৮), পিতা মো. ইব্রাহিম
—তিনজনই মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন পাড়া ইসলামপুর এলাকার বাসিন্দা।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম