Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নজরুলের ১২৬তম জন্মবার্ষিকীতে শিবালয়ের তেওতায় শ্রদ্ধা ও সাংস্কৃতিক আয়োজন

Bangla FMbyBangla FM
১০:৪১ am ২৫, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

মানিকগঞ্জ প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবি ও তার সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতিবিজড়িত স্থানে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসন, নজরুল প্রমিলা পরিষদ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল-প্রমিলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, হামদ-নাত, গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “উপজেলা প্রশাসন এবং শিক্ষার্থীরা আজ নজরুল ও প্রমিলার প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা নজরুলের বিদ্রোহী চেতনা ও জীবনদর্শন তুলে ধরবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শায়েখ শিহাব উদ্দিন, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, নজরুল প্রমিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল মোন্নফ, সাধারণ সম্পাদক মো. হাবিব উদ্দিন এবং তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।

শিবালয়ের তেওতা গ্রামেই জন্মেছিলেন কবিপত্নী প্রমিলা দেবী। কবি নজরুল বহুবার এই গ্রামে এসেছেন এবং এখানকার প্রকৃতি ও মানবিক আবহে অনুপ্রাণিত হয়েছেন বলে গবেষকরা মনে করেন।

এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য এবং চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Tags: কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম