Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে ইসরায়েলের হামলা 

Bangla FMbyBangla FM
১:২০ pm ২৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। 

এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজগুলো যাচাই করেছে আল জাজিরা।

এর আগে, তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আলী হাশেম জানিয়েছিলেন, শহরের উত্তর অংশে কমপক্ষে তিনটি ‘বিশাল বিমান হামলা’ হয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, আমাদের সেনাবাহিনী ‘তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারী লক্ষ্যবস্তু ও দমনকারী সংস্থাগুলো’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সোমবার (২৩ জুন) এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর, আইআরজিসির অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, এভিন কারাগার ও ফিলিস্তিন স্কয়ারে অবস্থিত ‘ইসরায়েল ধ্বংস’ ঘড়িতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলে ছোড়া প্রতিটি ‘গুলির’ জন্য, ইরানি ‘স্বৈরশাসককে’ শাস্তি দেওয়া হবে ও পূর্ণ শক্তিতে আক্রমণ চলতে থাকবে। সূত্র: আল জাজিরা ও এএফপি

Tags: ইরানইসরায়েলের হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম