Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জকসুর এজিএস নির্বাচিত হলেন সাতক্ষীরার মাসুদ রানা

Nuri JahanbyNuri Jahan
৫:২৫ pm ০৮, জানুয়ারী ২০২৬
in ক্যাম্পাস
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের মাসুদ রানা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। ঘোষিত ফল অনুযায়ী এজিএস পদে বিজয়ী হন মাসুদ রানা।

মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর (২০১৯–২০ শিক্ষাবর্ষ) পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী। তিনি শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়, ছাত্ররাজনীতির চর্চা এবং একটি সহনশীল ও গণতান্ত্রিক শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় তিনি নিয়মিত ভূমিকা রেখে আসছেন। তিনি ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাসুদ রানার এই সাফল্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেষ হলো পে কমিশনের পূর্ণসভা, পেনশনভোগীদের জন্য বড় সুখবর
  • গণভোট: জনগণের সরাসরি মত প্রকাশের ঐতিহাসিক পথচলা
  • কাউখালী-স্বরূপকাঠি সড়কের বেইলি ব্রিজ এখন মরণফাঁদ
  • হাদির পরিবারের জন্য ২ কোটি টাকার সরকারি সহায়তা
  • বাসর রাতের পরে বউ পালটানো অভিযোগ বরের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম