Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংঘাত থামাতে ইরানকে প্রস্তাব দিল জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য

Bangla FMbyBangla FM
৮:৪৬ am ১৫, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দুপক্ষের সংঘাতে প্রাণহানি তো ঘটছেই, পাশাপাশি ধ্বংস হচ্ছে সামরিক ঘাঁটি ও বেসামরিক অবকাঠামো। এই উত্তেজনাকর পরিস্থিতি ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, আর আশঙ্কা করা হচ্ছে এক সর্বাত্মক যুদ্ধের। বিশ্ব রাজনৈতিক মঞ্চ এখন দুই ভাগে বিভক্ত—একপক্ষ ইসরায়েলকে দায়ী করছে আগ্রাসনের জন্য, অপরপক্ষ ইরানের ওপর দোষ চাপাচ্ছে।

সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ বেশ কিছু দেশ স্পষ্ট ভাষায় ইসরায়েলকে দায়ী করেছে সংঘাত উসকে দেওয়ার জন্য। এসব দেশ ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা শক্তিগুলো ইরানকে পরিস্থিতির জন্য দায়ী করে তাকে আলোচনার টেবিলে টানার চেষ্টা করছে।

রয়টার্সের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল মধ্যপ্রাচ্য সফরে গিয়ে এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে তারা একটি গঠনমূলক পথ খুঁজছেন। তেহরান অতীতেও আলোচনার সুযোগ হাতছাড়া করেছে, কিন্তু এখনো আলোচনার দরজা খোলা আছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওয়াদেফুল জার্মান সম্প্রচারমাধ্যম ARD-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা আশা করি ইরান আলোচনায় বসবে। শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত, যাতে ইরান এই অঞ্চল, ইসরায়েল কিংবা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।” পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তা নির্ভর করছে কূটনৈতিক এই প্রয়াস কতটা সফল হয় তার ওপর।

Tags: সংঘাত থামাতে ইরানকে প্রস্তাব দিল জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম