Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টাডলসহ নারী আটক

Bangla FMbyBangla FM
৫:১৯ pm ০২, জুন ২০২৫
in অপরাধ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৮৮৫ পিস ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. রিনা (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী।

সেনাবাহিনীর নীলফামারী ক্যাম্পের মেজর সালমানের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমসহ একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে পারভেজের শোয়ার ঘরের ট্রাঙ্ক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ও ৮৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

আটক মোছা. রিনাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিনা দাবি করেন, “আমি মাদক বিক্রেতা নই। আমার স্বামী পারভেজ বিয়ের আগ থেকেই মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাড়িতে জব্দকৃত মাদকগুলো তারই রাখা।”

স্থানীয়রা অভিযোগ করেন, পারভেজ ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, টাপেন্টাডলসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে জড়িত। পারভেজ নিজেকে সাংবাদিক পরিচয়ে ব্যবহার করে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকেন। তারা আরও জানান, পারভেজের নেতৃত্বে একটি চক্র স্থানীয়ভাবে জুয়া, দেহব্যবসা ও ভিসা প্রতারণার সাথেও যুক্ত।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, “সেনাবাহিনীর অভিযানে আটক মাদক ব্যবসায়ী রিনাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।” অভিযানে সহায়তা করেন সৈয়দপুর থানার এসআই আকমল হোসেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম