Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে নিখোঁজ গৃহবধূর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা

Bangla FMbyBangla FM
৫:০০ pm ০২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় মাকসুদা আক্তার (৪৭) নামে এক গৃহবধূ ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বামী ও স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা মাকসুদা আক্তারের সঙ্গে প্রায় ৩০ বছর আগে মোঃ আলতাফ হোসেন মোল্লার বিয়ে হয়। সংসার জীবনে চার সন্তানের জননী মাকসুদার সঙ্গে পারিবারিক কোনো কলহ ছিল না বলে জানিয়েছেন তার স্বামী। তবে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

গত ২৮ মে বিকেল থেকে নিখোঁজ হন মাকসুদা আক্তার। সম্ভাব্য আত্মীয়স্বজন, হাসপাতাল ও স্থানীয় এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ৩১ মে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৬৫৩) করেন তার স্বামী মোঃ আলতাফ হোসেন মোল্লা (৫৭)।

নিখোঁজ গৃহবধূর মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। তার কোনো খোঁজ পেলে পরিবারের পক্ষ থেকে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে:
📞 ০১৭৩২২২৫৮৭৮ / ০১৭৩৯১৩০০০২

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, “নিখোঁজ গৃহবধূর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সম্ভাব্য স্থানে তল্লাশি ও খোঁজ নিচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্বজনরা দ্রুত তার সন্ধান চেয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম