Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

 ভারত নাটক করছে ?ওরা নিজেরাই এই হামলা চালিয়েছে। পহেলগাঁওয়ে হামলার সঙ্গে পাকিস্তান বা তার কোনও সন্ত্রাসী সংগঠনের যোগ নেই-সাইফুল্লা খালিদ

Bangla FMbyBangla FM
9:42 am 24, April 2025
in বাংলাদেশ
A A
0

সাইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি—ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, তিনিই জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে সদ্য সংঘটিত গুলির ঘটনার মূল হোতা। সরকারি সূত্রে জানানো হয়েছে, তাঁর নির্দেশেই পাঁচ থেকে ছয় জন হামলাকারী বৈসরন উপত্যকায় ঢুকে নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। এতে বেশ কয়েকজন আহত হন এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোয়েন্দা সংস্থার দাবি, সাইফুল্লা মূলত পাকিস্তান-ভিত্তিক কুখ্যাত জঙ্গি সংগঠন লশকর-ই-তইয়েবার সঙ্গে যুক্ত। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর যখন উপত্যকাজুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছিল, সেই সময়ই লশকরের একটি ছায়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে টিআরএফ (দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট)। সাইফুল্লা সংগঠনটির অন্যতম শীর্ষ নেতাও। ফলে তাঁর নির্দেশে এই হামলা সংঘটিত হয়েছে, এমনটাই মনে করছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী।

তবে এই সমস্ত অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন সাইফুল্লা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “পাহেলগাঁও হামলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এই হামলা ভারতের নিজের সাজানো নাটক। পাকিস্তান কিংবা টিআরএফ-এর সঙ্গে এর কোনও সংযোগ নেই।” ভিডিওতে ভারতের সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধেও তীব্র ভাষায় আক্রমণ করতে শোনা যায় তাঁকে।

সাইফুল্লার এই দাবি এখন আরও বেশি করে বিতর্কের জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে আদৌ এই হামলার পিছনে কে? ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরণের হামলা শুধুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না-ও হতে পারে। আবার অনেকে বলছেন, পাকিস্তান ও তাদের মদতপুষ্ট সংগঠনগুলোর একটা বড় পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা সংগঠিত হয়েছে।

এদিকে, হামলার দায় অস্বীকার করলেও সাইফুল্লার অতীত কর্মকাণ্ড, বিশেষ করে টিআরএফ-এর সঙ্গে তাঁর সংযোগ নিয়ে ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ রয়েই গেছে। সুতরাং, তাঁর বক্তব্যে কতটা সত্যতা রয়েছে, তা তদন্তের পরেই নিশ্চিতভাবে বলা যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম