Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘিওরে ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর: আসামি নাসিম ভূইয়া গ্রেফতার

Bangla FMbyBangla FM
১০:১৬ am ২৭, জুন ২০২৫
in অপরাধ
A A
0


এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

এর আগে, ২৩ জুন রাতে ঘিওর থানার থানা রোড এলাকায় ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এ ঢুকে প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে টানাটানি ও মারধর করেন পার্শ্ববর্তী বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভূইয়া। অভিযোগ অনুযায়ী, বিনা খরচে কম্পিউটার কাজে জোরাজুরি করায় প্রতিবাদ করলে আলী আজম মানিককে মারধর ও গালিগালাজ করেন তিনি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি উঠে।

পুলিশ জানায়, নাসিম ভূইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম