Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভালোবাসা ও সাফল্যে রঙিন প্যারিসে মেহজাবীন-রাজীব

Bangla FMbyBangla FM
১২:২২ pm ১৩, জুন ২০২৫
in বিনোদন
A A
0

১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের মাত্র দুই মাসের ব্যবধানে একে একে জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলো এসে ধরা দেয় এই দম্পতির হাতে। রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ প্রথমবারের মতো কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং অর্জন করে স্পেশাল মেনশন। এটি দেশের জন্য যেমন গর্বের, তেমনি নির্মাতার পেশাগত জীবনের এক অনন্য অর্জন। এই সাফল্যকে ‘বিয়ের পর সৌভাগ্য’ হিসেবেই দেখছেন রাজীব। অন্যদিকে, মেহজাবীনও থেমে নেই। ‘প্রিয় মালতী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই সেরা অভিনেত্রীর সম্মাননা পান তিনি। পুরস্কার নেওয়ার পর আবেগঘন মুহূর্তে বলেছিলেন, “বিয়ের পর আমার ভাগ্য বুঝি খুলে গেছে।”

চলমান কাজের ব্যস্ততায় বিয়ের পরপরই হানিমুনে যাওয়া হয়নি এই তারকা দম্পতির। তবে ভালোবাসার শহর প্যারিসকে হানিমুনের গন্তব্য হিসেবে বেছে নেন তাঁরা। কানের ফিল্ম ফেস্টিভালের সুবাদে রাজীব আগে থেকেই ছিলেন সেখানে, পরে মেহজাবীন যোগ দেন তাঁর পাশে। একসঙ্গে সময় কাটানো, শপিংমলে দুষ্টুমিতে মেতে ওঠা—সব মিলিয়ে তাঁদের রোমান্টিক মুহূর্তগুলো ভক্তদের মন জয় করেছে। এবার সেই ভালোবাসা ভরা সফরের সবচেয়ে বিশেষ মুহূর্ত, আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে তোলা ছবি ও অনুভূতি শেয়ার করেছেন মেহজাবীন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “এখনো স্বপ্ন মনে হয়, কিন্তু এটা আমাদের বাস্তব। ভালোবাসার শহরে, যেখানে প্রতিটা রাস্তা ভালোবাসার কথা বলে, সেখানে আমাদের গল্পটা এভাবে লেখার জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তোমার পাশে নিঃশব্দ সকালে জেগে ওঠা, প্যারিসের ছাদের ওপর ছড়িয়ে পড়া হাসির শব্দ, আর সময়ের সঙ্গে আরও গভীর হয়ে ওঠা আমাদের বন্ধন—সবকিছুই এক অপূর্ব আশীর্বাদ।”

ভক্ত-অনুরাগীদের জন্য এই গল্প যেন রূপকথার এক নতুন অধ্যায়—যেখানে প্রেম, সাফল্য আর ভালোবাসা মিলেমিশে এক হয়েছে প্যারিসের আকাশের নিচে।

Tags: ভালোবাসা ও সাফল্যে রঙিন প্যারিসে মেহজাবীন-রাজীব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম