Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোটের তারিখ নির্ধারণে সবুজ সংকেত পায়নি ইসি: সিইসি

Bangla FMbyBangla FM
১২:২৫ pm ১৫, জুন ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। 

এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

রোববার (১৫ জুন) দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কখন নির্বাচন হবে সেটা সরকারের বিষয় মন্তব্য করে সিইসি বলেন, ভোটের তারিখ নির্ধারণে কোনো ক্লিয়ারেন্স পায়নি ইসি। তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত রয়েছে। 

এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে নাগাদ এই আলোচনা হবে, তা এখনও ঠিক করা হয়নি।

দলীয় রাজনীতিতে না জড়িয়ে ঈমানের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের প্রতি কাজ করার নির্দেশার কথা জানিয়ে তিনি বলেন, কারও হুকুমে বা কারও নির্দেশনায় কাজ করবে না ইসি। 

কোনো দলের পক্ষ হয়ে কাজ করা হবে না। ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে, এমন স্বপ্ন দিবাস্বপ্ন হবে। এটা এবার হতে দেবে না কমিশন। ভোটের বাক্স লুটের সুযোগ এবার কেউ পাবে না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ। ভোট সন্ত্রাসী করলে ছাড় পবে না কেউ। ভোট সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে।

তিনি বলেন, তফসিলের আগে ১৮ বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবে এমন উদ্যোগ নেবে কমিশন। 

এছাড়া ২০২৬ সালের ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি।

Tags: ভোটের তারিখ নির্ধারণে সবুজ সংকেত পায়নি ইসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম