Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা আবেদন

Bangla FMbyBangla FM
৫:০৪ pm ০২, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি চেয়ে আদালতে মামলা দায়েরের আবেদন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান। সোমবার (২ জুন) বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে তিনি এ আবেদন করেন।

আবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান জানান, বিচারক মো. ইউনুস খান আবেদনটি পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন।

আবেদনে বলা হয়, ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে শরীফ জহির সাজ্জাদ হান্নান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারিছুর রহমান ভোটের দিন ক্যাডার বাহিনী দিয়ে বিভিন্ন কেন্দ্র দখল, জাল ভোট, ভীতি প্রদর্শনসহ নানা অনিয়ম করেন। ফলে ভোটে কারচুপির মাধ্যমে জয় ছিনিয়ে নেওয়া হয়।

ওইদিন বিকেলে নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এরপর ২০২৪ সালের ২৬ জুন গৌরনদী পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন ভূঁইয়া বিজয়ী হন। তবে চলমান রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে তাকেও ৫ আগস্টের পর অপসারণ করা হয়।

বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন,

“হারিছুর রহমানের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে এতদিন মামলা দায়ের করতে পারিনি। তবে এবার আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই মামলা গৌরনদী পৌর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম