Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারের হস্তক্ষেপে সৌদি ফ্লাইটের টিকিটে ৭৫% পর্যন্ত কমলো ভাড়া

Bangla FMbyBangla FM
12:40 pm 20, March 2025
in জাতীয়
A A
0


সরকারের কঠোর নিয়মকানুন ও হস্তক্ষেপের ফলে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমান টিকিটের ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যেতে যাত্রীদের ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত গুণতে হয়েছিল। তবে সরকারের কঠোর নজরদারি ও বাজার শৃঙ্খলা আনার ফলে এখন সেই টিকিটের মূল্য নেমে এসেছে ৫০ হাজার থেকে ৪৮ হাজার টাকায়। এমনকি কিছু রুটে (দাম্মাম ও রিয়াদ) টিকিটের মূল্য ৩৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি কৃত্রিম টিকিট সংকট ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি করে। নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি ছাড়া টিকিট বুক করা যাবে না। এর ফলে ব্লক করা টিকিট উন্মুক্ত হয়ে আসনের সংখ্যা বেড়েছে এবং প্রতিযোগিতা বাড়ায় ভাড়া কমতে শুরু করেছে।

আটাব সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেছে। আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ বলেন, “এই সিদ্ধান্ত কেবল যাত্রীদের জন্য নয়, পুরো ভ্রমণ শিল্পের জন্য উপকারী। ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিয়মকানুন ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন।”

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে প্রবাসী কর্মীদের আর্থিক চাপ কমবে এবং বিমান ভাড়ার বাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে।

Tags: কমলো ভাড়াসৌদি ফ্লাইট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম