Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ, পদত্যাগ করলেন ইসরায়েলি কমান্ডার হাইম কোহেন

Bangla FMbyBangla FM
২:১৮ pm ২৭, মার্চ ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন। চিঠিতে তিনি ৭ই অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করে লেখেন, “আমি ব্যর্থ।”

চিঠিতে ইসরায়েলের সাবেক সামরিক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেওয়ার অভিযোগ আনেন তিনি। জানা গেছে, গত ৫ই মার্চ ওমরি মাহিয়াহকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৭ই অক্টোবর সকালে গাজা ডিভিশনের ঘাঁটিতে অবস্থান করছিলেন কর্নেল কোহেন। ওই দিন নিরিমের কাছে দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন এবং তার মরদেহ গাজায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

হাইম কোহেনের পদত্যাগ ইসরায়েলের সামরিক ব্যর্থতার বিষয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ShareTweetPin

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম