Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী পাঁচদিন তাপপ্রবাহ ও বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

Bangla FMbyBangla FM
৮:৫৫ am ০৫, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, কয়েকটি বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে যেসব জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো—ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা।

শনিবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটিতে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

তবে আশার কথা হচ্ছে, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ শনিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবার বিকেলে রাজধানী ঢাকার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আগামীকাল রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

মঙ্গলবার ও বুধবার সারাদেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। এই দুই দিন দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান গরমের মধ্যে সাময়িক বৃষ্টির খবর কিছুটা স্বস্তি দিলেও, তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকায় জনস্বাস্থ্য রক্ষায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিখোঁজের ১৭ দিন পর গোদাগাড়ীর পদ্মা নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর গামছা ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী
  • নরসিংদী-২ আসনে নিজ বলয়েই অবরুদ্ধ জামায়াত প্রার্থী, নেপথ্যে কি জোটের সমীকরণ?
  • আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা
  • পাগল বা ভবঘুরে দেখলেই ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম: সিরিয়াল কিলার সম্রাট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম