Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেলুচিস্তান ইস্যুতে সেনাবাহিনীর হুঁশিয়ারি, ভারতের বিরুদ্ধে উসকানির অভিযোগ

Bangla FMbyBangla FM
৭:২৪ am ০৩, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআরের প্রধান মেজর জেনারেল আহমদ শরিফ চৌধুরী সম্প্রতি জোর দিয়ে বলেছেন, বেলুচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কখনোই আলাদা হবে না। ইসলামাবাদে অনুষ্ঠিত ‘হিলাল টকস’ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার শিক্ষকের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তার দাবি, ভারত বেলুচিস্তানে সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামক বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি ভারতের অর্থায়নে সক্রিয় এবং এর নেতৃত্ব বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছে। এই সংগঠনকে তিনি “হিন্দুস্তানের ফিতনা” বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন, এর সদস্যরা ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মেজর জেনারেল আহমদ শরিফ বলেন, এসব সশস্ত্র সংগঠন শুধু পাকিস্তানের জন্য নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার মতে, বেলুচিস্তান কেবল ভৌগোলিকভাবে নয়, অর্থনৈতিক ও সামাজিকভাবে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যতে এটি দেশের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে। একইসঙ্গে তিনি সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও সম্পর্ককে ‘বিশ্বাসভিত্তিক ও চিরস্থায়ী’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে, বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অবস্থানও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কোয়েটায় এক বড় জির্গায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, যারা উগ্রপন্থার পথে গেছে, তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব, এজন্য সবাইকে একে অপরকে ভাই হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, যারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে, তারা সন্ত্রাস ও বিভ্রান্তির মাধ্যমে জনগণকে ধোঁকা দিতে চায় এবং এসব ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধানমন্ত্রী জানান, করাচি-কোয়েটা মহাসড়ক যেটিকে ‘রক্তাক্ত সড়ক’ হিসেবে ডাকা হয়, তা সংস্কারে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং বেলুচিস্তানের উন্নয়নে আসন্ন বাজেটে ২৫ শতাংশ বরাদ্দ রাখা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ বিতরণেরও ঘোষণা দেন তিনি।

তবে সরকারি বক্তব্যের বাইরে রয়েছে আরেক বাস্তবতা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী, বেলুচিস্তানে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও রাজনৈতিক কর্মীদের দমন নিত্যনৈমিত্তিক ঘটনা। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা বারবার এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছে।

স্থানীয় পর্যবেক্ষকরাও বলছেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের কাছে বঞ্চনার শিকার। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর দিক থেকে এই প্রদেশ এখনো পিছিয়ে আছে। নিরাপত্তা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দমনের সংস্কৃতি এ অঞ্চলে বহু মানুষকে বিচ্ছিন্নতাবাদী ভাবনার দিকে ঠেলে দিয়েছে। সরকারের বারবার উন্নয়নের প্রতিশ্রুতি সত্ত্বেও, বেলুচিস্তানের বাস্তবতা এখনো রয়ে গেছে চরম বৈষম্য ও বঞ্চনার বৃত্তে বন্দি।

Tags: বেলুচিস্তান ইস্যুতে সেনাবাহিনীর হুঁশিয়ারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম