Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবির সাবেক শিক্ষার্থী, পবিপ্রবি অধ্যাপক জিল্লুরের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

Bangla FMbyBangla FM
৫:০৬ pm ০৩, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা, ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ প্রকাশ করেছে ইসলামী বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক। 

মঙ্গলবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা যায়, অধ্যাপক জিল্লুর রহমান ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার (৩ জুন) ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাযার নামাজ বেলা ১১টায় ধানমন্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের সভাপতি ও বিভাগটির অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বলা হয়, এই অকাল মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার তথা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী গভীরভাবে শোকাহত, বিমূঢ় ও ব্যথিত। বার্তায় বলা হয়, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার কবরকে প্রশস্ত করেন, তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে সমাসীন করেন ও তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম