Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৈষম্যবিরোধী মামলার আসামিকে কুড়িগ্রাম-১ আসনে প্রার্থী করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

Nuri JahanbyNuri Jahan
৭:২০ pm ০৪, জানুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানোর অভিযোগে করা মামলার আসামী হারিসুল বারিকে কুড়িগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য পদ প্রার্থী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মামলায় ১নং আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৭ নং আসামী হারিসুল বারি। এ প্রার্থী মনোনয়ন প্রকাশিত হওয়ার পর স্থানীয় এলাকায় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হরিপদ মন্ডল ৯১ জনের নামে ঢাকা চিফ জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, ১নং ও ২নং আসামী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছিলেন, আর ২৭ নং আসামি হারিসুল বারি স্থানীয়ভাবে সহায়তা করেছিলেন। মামলায় উল্লেখ আছে, পুলিশসহ বিভিন্ন নেতা-কর্মীর মাধ্যমে ওই সময় ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।

নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা হারিসুল বারির প্রার্থীতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, তিনি আগে এলাকায় কমই আসতেন, ব্যবসায়িক কারণে জাপা ও আলীগের এমপিদের সঙ্গে যোগাযোগ ছিল। হঠাৎ চরমোনাই পীরের ইসলামী আন্দোলনে যোগদান করে কুড়িগ্রাম-১ আসনে এমপি প্রার্থী হওয়ায় এটি ফ্যাসিস্ট পুনর্বাসন হিসেবে দেখা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা বলেন, মামলার এজাহারভুক্ত আসামিকে নির্বাচনে অংশগ্রহণ করানো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত কষ্টের।

অন্যদিকে, হারিসুল বারি রনি দাবি করেছেন, তিনি তখন নাগেশ্বরীতে ছিলেন এবং তার বিরুদ্ধে ঢাকার সাভারে দায়ের করা মামলা মিথ্যা। নির্বাচনী হলফনামায় এ বিষয় উল্লেখ আছে, পুলিশও তদন্ত করে তার কোনো সংশ্লিষ্টতা পায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • দিনাজপুরে ৬টি আসনের ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
  • বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ কমিটির আত্মপ্রকাশ
  • সেনাবাহিনী সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার
  • মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব,জাককানইবি’র ২য় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম