Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

news room1bynews room1
৩:০৩ pm ০৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভাটিবাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আয়োজিত এ প্রতিযোগিতা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়—

  • ‘ক’ গ্রুপ: প্রথম ও দ্বিতীয় শ্রেণি
  • ‘খ’ গ্রুপ: তৃতীয় ও চতুর্থ শ্রেণি
  • ‘গ’ গ্রুপ: পঞ্চম শ্রেণি

প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রাঙ্কনে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভূষণ দাস এবং কবিতা আবৃত্তিতে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী ও অঞ্জলি নৃত্য নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও আবৃত্তি শিক্ষক সুচিতা রায়।

এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল আনন্দ ও উদ্দীপনা।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার।

উল্লেখযোগ্যভাবে, পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করায় তার সম্মানে এই আয়োজন করা হয়েছে। শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৌরীপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন
  • হাদী হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • বেরোবিতে গাছ কাটাকে ঘিরে বিতর্ক
  • নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম