পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামকে (৬১) কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।
শুক্রবার দিবাগত রাতে শিয়ালকাঠি ইউনিয়নের সিএনবি রোডে ব্রিজের ডালে মাদ্রাসার সামনে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় ছোট একটি খালের উপরে সাঁকো দিয়ে সহজে পারাপার করে এলাকার চিহ্নিত মাদক কারবারীরা এখান মাদক বিক্রি করতো।
ইউপি সদস্য উক্ত সাঁকোটি উঠিয়ে দেয়। কিন্তু মাদক কারবারিরা সাঁকোটি আবার পূনরায় দেয়। শুক্রবার রাতে ইউপি সদস্য নজরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাবার পথে উক্ত স্থানে মাদকদ্রব্য বেচা কেনার প্রতিবাদ করলে এ নিয়ে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে ফেরদৌস, মাহবুব হোসেন ও শিয়ালকাঠী গ্রামের শাহীন রামদা দিয়ে ইউপি সদস্যকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকারে কারে শুনে এলাকাবাসী এসে মাদক কারবারি ফেরদৌসকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
এবং মারাত্মক আহত অবস্থায় নজরুল ইসলামকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।
এ ঘটনায় আহত নজরুল ইসলামের বড় ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

