Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপির মহাসচিব অ্যাম্বাসাডরের সাক্ষাৎ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৩ pm ০৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এর মহাসচিব অ্যাম্বাসাডর ওহ সং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

সোমবার (৮ জুন) বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং বিএনপি ও আইসিএপিপির সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আইসিএপিপির মহাসচিব বিএনপিকে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি আগামী জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য বৈঠক এবং নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিএনপি নেতারা এই আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা আরও বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে গণতন্ত্র, স্থিতিশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে সম্পর্ক আরও সম্প্রসারণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

Tags: অ্যাম্বাসাডরআইসিএপিপিবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে গোলবন্যা: ৭ থেকে ১০ গোল হজম করা ম্যাচের চিত্র
  • অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
  • শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
  • শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
  • উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডা: আদিবাসী অধিকার, মর্যাদা ও মুক্তির সংগ্রামের এক অমর প্রতীক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম