Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক শৃঙ্খলায় ‘সংস্কৃতি’ গড়ার ওপর জোর: শ্রীমঙ্গলে নিসচা’র সম্মাননা অনুষ্ঠানে সৈয়দ আমিরুজ্জামান

Bangla FMbyBangla FM
১১:০৫ am ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

**“ট্রাফিক আইন ও শৃঙ্খলা মানার একটি সংস্কৃতি সৃষ্টি করতে হবে”—**শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন বিশিষ্ট কলামিস্ট ও ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক উত্তম রায়।

‘দায়িত্বশীল পরিকল্পনা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়’— সৈয়দ আমিরুজ্জামান

বক্তব্যে সৈয়দ আমিরুজ্জামান বলেন,
“দুর্ঘটনার একটি বড় অংশই ঘটে দায়িত্বহীনতা ও অসচেতনতার কারণে। একটি সুস্থ, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হলে আমাদের প্রয়োজন একটি মধ্যমেয়াদি ও টেকসই সমন্বিত পরিকল্পনা।”
তিনি আরও বলেন,
“দক্ষ চালক তৈরি, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড এবং রোড ডিভাইডার নির্মাণ, প্রযুক্তিনির্ভর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, কঠোর মনিটরিং, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার অব্যাহত রাখতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ডা. রাফাতের বার্তা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত। তিনি বলেন,
“শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নিসচা এ দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।”

সম্মাননা গ্রহণ করেন যারা

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন:

  • সাংবাদিক মো. আফজল হোসেইন জনি,
  • পুলিশ পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দিন,
  • সাংবাদিক নান্টু রায়, ঝলক দত্ত,
  • সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন,
  • নিসচার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান শেষে নিসচার পক্ষ থেকে সম্মানিত ব্যক্তিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম