Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে জামায়াতের গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১২:৫৫ pm ২৭, জুন ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0


শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় দলীয় লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে গণসংযোগ ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের আন্ধারু মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামায়াতের ডোমার উপজেলা শাখার আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাওলানা আব্দুল হাকিম এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুস।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও বৈধ রাজনৈতিক দল। ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমাদের দল দেশের জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”

তিনি দাবি করেন, “বর্তমান অন্তবর্তী সরকারের সময়েও জামায়াতের দুইজন সদস্যসহ মোট ১২৩ জন খুন হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য একটি দলের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সাড়ে ১৫ বছরের শাসনকালে হত্যাকাণ্ড, দমন-পীড়নের মাধ্যমে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কোনো দল যদি একই পথে চলে, তার পরিণতিও একই হবে।”

তিনি সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও পেশিশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, “সত্যিকারের গণতন্ত্র ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”

ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নুরুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য কাজী আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি রবিউল আলম, এবং শুরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল হক।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম