Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পূজার মূল থিম থেকে দূরে সরে এসেছি

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ০২, অক্টোবর ২০২৫
in মতামত
A A
0

 

মহেশ চন্দ্র দাস

ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না?
দেশলাইয়ের কাঠির দোষে একটি কাঠি জ্বলছে না।।

গীতার শ্লোক ইক্ষু খণ্ড গিলিলে আস্বাদ নাই,
গুরুর পাশে বসে বসে সরসে চিবানো চাই।

 

রংপুরে বিগত কয়েক বছর ধরে স্বাত্তিক (শুদ্ধতার সহিত) পূজা করার স্বার্থে প্রচার-প্রচারণা, ব্যানার-ফেস্টুন টাঙানো ও পোস্টার লাগানোর কাজ করে আসছি। পূজায় পোশাকে শালীনতা, সৌহার্দ্য, ধর্মীয় আচরণে বাধ্যবাধকতা এবং ধর্মীয় রীতিনীতি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও আকৃষ্ট করবে—এই চিন্তাধারায় আমাদের সচেতন থাকতে হবে। আসলে আমরা পূজার মূল থিম থেকে দূরে সরে এসেছি।

পূজার পাশাপাশি চণ্ডীপাঠ, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ধুনুচি নৃত্য এবং ধর্মীয় কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে পূজাকে আরও সাবলীল ও যথাযথ মর্যাদায় পালন করা অতীব জরুরি হয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন ধর্মীয় মণ্ডপ পরিদর্শনের কালে ডিজে গানের সাথে দেশি-বিদেশি সিনেমার ভোজপুরি গানের তালে নাচ চোখে পড়ে, যা ধর্মীয় পূজা/উৎসবের সাথে বেমানান। তাই পূজা কমিটির প্রতি অনুরোধ, ধর্মীয় ভাবগাম্ভীর্যে যেন কোনোভাবে প্রশ্ন উত্থাপিত না হয়।

বর্তমানে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ধর্মীয় শিক্ষার ব্যবস্থা না থাকায় ‘স্বস্তিকা’ রংপুরে গীতা স্কুল চালু করেছে। আপনার সন্তানকে স্বস্তিকার গীতা স্কুলে পাঠান—ধর্মীয় ও গীতা শিক্ষার দায়িত্ব স্বস্তিকার।

আসুন আমরা কুসংস্কার দূর করি,
শুদ্ধতার সাথে সাত্ত্বিক পূজা করি।
জয় গীতা।

খানিকটা সময়ের জন্য আমি শৈশবে ফিরে গিয়েছিলাম। চিরচেনা সেই ঢাকের শব্দ, তার সাথে এত সুন্দর ধুনুচি আরতি—যা খুবই মনোমুগ্ধকর। ছোটবেলায় গভীর রাতে ঢাকের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, আবার পরদিন ভোরে এই একই ঢাকের শব্দে ঘুম ভাঙত।

অথচ বর্তমানে শুধু দুর্গাপূজাতেই নয়, প্রায় সব পূজাতেই অতিরঞ্জিত গান আর উদ্ভট নাচ ক্রমশ বেড়েই চলেছে। যা সত্যিই দুঃখজনক। আজকে এক মন্দিরে দেখলাম, ডিজে গানের সাথে নাচ হচ্ছে, অথচ মন্দির কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে—“আমরা এতক্ষণ অমুকের সুন্দর একটি আরতি (ভোজপুরি ডিজে গানের সাথে নাচ) দেখলাম।” এরপর আবার শোনা গেল, “এবার আরতি (মানে ডিজে গানের সাথে ঝাকানাকা ডান্স) নিয়ে আসছে…”

কি অদ্ভুত অবস্থা! আমরা পার্থক্য করাই ভুলে গেছি। ডিজে গানের সাথে উদ্ভট নাচকেও কত সুন্দর করে ‘আরতি’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে! ভাবা যায়, কতটা ভয়াবহ অবস্থা! আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে, তা ভেবে এখনই সংশোধন করা উচিত।

ধর্ম বিষয়ক সম্পাদক
স্বস্তিকা, রংপুর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম এইচএসসি পরীক্ষার্থীদের
  • যশোরে যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা
  • ‘দিদি নম্বর ১’ নতুন সঞ্চালক হিসেবে ট্রলের শিকার অভিনেত্রী স্বস্তিকা
  • বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আখাউড়ায় নবগঠিত বরিশাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম