Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না:নুরুজ্জামান লিটন

Bangla FMbyBangla FM
5:49 pm 21, March 2025
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

হুমায়ন কবির মিরাজ: শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামীলীগ আগামী ১০০ বছরেও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনার ১৭ বছরের শাসনে দেশের জনগণ তাদের প্রতি আস্থা হারিয়েছে। একদিকে দীর্ঘ সময় ধরে তাদের অপরাধ ও অত্যাচারের শিকার হয়েছে মানুষ, অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে তলানিতে পৌঁছেছে।”

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বড়আঁচড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আজকের বাংলাদেশকে এই ফ্যাসিস্ট সরকার ২০০০ বছর পিছিয়ে দিয়েছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শুধু লুটপাটই নয়, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর অত্যাচারের সীমা ছাড়িয়েছে। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে যা ঘটেছে, তা ইতিহাসে কল্পনাতীত।”

নুরুজ্জামান লিটন জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, “দেশে কিছু ষড়যন্ত্রকারীরা আবারও ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমি তাদের হুশিয়ার করে বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্র কখনই সফল হবে না। আমাদের দেশের জনগণ শেখ মুজিবের শাসনও দেখেছে, এবং জনগণ জানে কিভাবে এসব স্বৈরাচারী শাসকদের পরাজিত করতে হয়।”

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সিনিয়র সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম সহ আরও অনেক নেতা-কর্মী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
  • সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম