Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের পক্ষে দাঁড়ালেই হামলা, হুঁশিয়ারি ইরানের

Bangla FMbyBangla FM
১০:৫২ am ১৪, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলা প্রতিহত করতে কেউ সাহায্য করলে তাদের সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও নৌবহর ইরানের সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে—এমনই ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম ‘মেহর নিউজ’-এর বরাত দিয়ে জানানো হয়েছে, সরকারিভাবে এক বিবৃতিতে বলা হয়েছে, “যে কোনো দেশ যদি ইসরায়েলবিরোধী ইরানি হামলা প্রতিহত করতে সহায়তা করে, তবে পারস্য উপসাগর ও লাল সাগরে থাকা তাদের সব সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও নৌবহর আমাদের আক্রমণের আওতায় আসবে।” বিশ্লেষকদের মতে, এটি কোনো কূটনৈতিক ভাষা নয়, বরং একটি সরাসরি ও সুপরিকল্পিত সামরিক হুমকি, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলোকেই উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। কারণ এই তিন দেশেরই পারস্য উপসাগর ও লাল সাগরজুড়ে শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে।

এই হুমকি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুদ্ধাবস্থার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইরান সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক অবকাঠামোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েলও ইরানের ভেতরে উচ্চপর্যায়ের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা আরও প্রবল হয়েছে। আঞ্চলিক আকাশসীমা কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। চারপাশে সামরিক প্রস্তুতি চলছে পুরোদমে।

বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, ইরানের এই হুঁশিয়ারি শুধু কথার ঝাঁঝ নয়, বাস্তবে রূপ নিলে এটি একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। এতে কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা লাগবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, নিরাপত্তা ব্যয় ও রাজনৈতিক মেরুকরণ—সবকিছুর ওপরই এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: ইসরায়েলের পক্ষে দাঁড়ালেই হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম