Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে মুখোমুখি সিএনজি সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর, আহত ১

Bangla FMbyBangla FM
৮:৪২ am ০১, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মিয়া (৫৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ মিয়া চট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পরসপাড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর উদ্দেশে আসার পথে হানিফ মিয়াকে বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, হানিফ মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম