Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে শিশু রামিসা’র খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ২৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি :

ঢাকা মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু কন্যা রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন পালিত হয়।

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ূন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, সাংবাদিক লাইফ চৌধুরী, শিক্ষক সাইফুল্লাহ হাসিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদ হাসান মাহবুবা পারভীন প্রমুখ। বক্তারা বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ৭ দিনের মধ্যে লোমহর্ষক এ হত্যাকান্ডের চার্জশিট দেয়া হবে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী এক মাসের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে । মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের সাথে একমত পোষণ করে মানববন্ধন থেকে বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন কোন অজুহাতেই যেন বিচারকার্য বিলম্বিত না হয়।

তারা বলেন, শিশু রামিসার মতো আর কোন শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে প্রান দিয়ে না হয় সেজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ূন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তার প্রতি আমাদের আস্থা আছে।

তবে আগামী এক মাসের মধ্যে প্রকাশ্যে খুনিদের ফাঁসি কার্যকর করা না হলে আমরা আবার মাঠে নামবো। এক পর্যায়ে ‘ফাঁসি চাই’ ‘ফাঁসি চাই’ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, শুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ পল্লবীর একটি ভবনের তিনতলা থেকে শিশু রামিসার খন্ডিত লাশ উদ্ধার করে। এব্যাপারে নিহত শিশুর বাবা বাদি হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন
  • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা!
  • সিলেটের বন্দরবাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
  • বেনাপোলে টুংটাং শব্দে মুখর কামারপল্লী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম