Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি

Bangla FMbyBangla FM
৯:২৫ am ১৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
module:29facing:0; 
hw-remosaic: 1; 
touch: (-1.0, -1.0); 
modeInfo: ; 
sceneMode: Auto; 
cct_value: 0; 
AI_Scene: (-1, -1); 
aec_lux: 0.0; 
hist255: 0.0; 
hist252~255: 0.0; 
hist0~15: 0.0;

module:29facing:0; hw-remosaic: 1; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মো.আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়ি দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। এর আগে, গত মঙ্গলবার কাছারিবাড়ির পাশে অবস্থিত রবীন্দ্র অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এক দর্শনার্থীর হাতে প্রবেশ টোকেন তুলে দিয়ে কাছারিবাড়ি উন্মুক্ত করার ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, রবীন্দ্র কাছারিবাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। শুধুমাত্র প্রবেশ টোকেন নিয়ে একজন প্রবাসী দর্শনার্থীর সাথে সেখানকার কর্মীদের ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অডিটোরিয়ামে কিছু ভাঙচুর হয়। তিনি আরও বলেন, ঘটনার সাথে কোনো মৌলবাদ বা রাজনৈতিক কারণ জড়িত নয়। বর্তমানে কাছারিবাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার মোঃ মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান শেখ কামাল হোসেন জানান, তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, কাছারিবাড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ভাঙচুরের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুন পার্কিং ফি নিয়ে একটি অপ্রীতিকর ঘটনার জেরে অডিটোরিয়ামে ভাঙচুর হয়।

Tags: দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম